প্লাবন শুভ :
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের উদ্যোগে আজ শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় কলেজ শিক্ষক কমন রুমে “শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (চলতি দায়িত্ব) সহকারী অধ্যাপক মো. সাদেকুল ইসলাম সাদেক।
এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোছা. নাজনিন আক্তার, সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. মমিনুল হক, সহকারী অধ্যাপক অনিল কুমার গুপ্ত, সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ, সহকারী অধ্যাপক মো. এহতেসাম আহম্মেদ, সহকারী অধ্যাপক জাকির হোসেন, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান মাসুদ, সহকারী অধ্যাপক চন্দনা রানী, সহকারী অধ্যাপক ড. আব্দুর কাদের রহমানী, সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমুখ। বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপজেলার প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
অক্টোবর ৫, ২০২৪


































