মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (২৩ অক্টোবর)সকালে বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ।
এসময় জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাতধোয়ার মাধ্যমে রোগের বিস্তাররোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি হয়ে থাকে বলে জানান বক্তারা।
দিবসটিতে “ওয়ার্ল্ড ভিশন ও দীপ শিখা” এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে হাতধোয়ার কৌশল শেখানো হয়। আলোচনা সভা ও শোভাযাত্রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করে।
আমন্ত্রণ/এসিজি


































