আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিকী কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফারিরা। আজ মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রতিকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
এসময় নার্সিং কর্মকর্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।
এসময় আন্দোলনকারিরা জানান, দ্রæত আমাদের দাবি মেনে নেয়া হোক। তাহলে আমরা রাস্তা ছেড়ে সেবার পেশায় ফিরে যাবো। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফারি গণ অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিকী কর্মবিরতি
অক্টোবর ১, ২০২৪
































