হিরেন্দ্রনাথ বর্মন হিরু, আমন্ত্রণ প্রতিবেদক :
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দুপুর ১২ টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুস্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মো. সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ৭১ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপনসহ উপহার প্রদান করা হয়। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































