আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আজ সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মো. ইসাহাক আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জুলাই ১৪, ২০২৫


































