আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার সংযোগ স্থাপন বন্ধ করাসহ ৮দফা দাবিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রাহকরা।
ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে পৌর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহŸায়ক হামিদুল হক।
লিখিত বক্তব্যে হামিদুল হক বলেন, ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার এনে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি শুরু করেছে নেসকো। বিদ্যুৎ গ্রাহকদের সম্মতি ছাড়াই অনেকের বাসাবাড়ীসহ ব্যবসাপ্রতিষ্ঠানে পোস্ট পেইড মিটার খুলে প্রি-পেইড মিটার সংযোগ করে দিয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের এসব পোস্ট পেইড মিটার সচল এবং ত্রæটিহীন ছিল। গ্রাহকদের নিজ টাকায় কেনা এসব পোস্ট পেইড মিটার নেসকো কর্মকর্তা-কর্মচারী খুলে নিয়ে গেছে।
এছাড়া কিছু গ্রাহকের অনিচ্ছা সত্তে¡ও নেসকো প্রি-পেইড মিটার সংযোগ দিয়ে মিটার ভাড়া নূন্যতম ৪০ টাকা থেকে ২৫০ টাকা, ডিমান্ড চার্জ ও অন্যান্য চার্জ কেটে নিচ্ছে। যা গ্রাহকের সাথে প্রতারণার শামিল। নেসকো ডিমান্ড চার্জ, ভ‚তুড়ে চার্জ ইচ্ছামাফিক সফটওয়্যারে যোগ করার জন্য এমন বিতর্কিত প্রি-পেইড মিটার বাজারে এনেছে।
এই প্রি-পেইড মিটার গ্রাহকদের যাচাই কারার জন্য বাজার থেকে অন্য ব্রান্ডের কেনারও কোন সুযোগ রাখে নাই। মিটার ক্রয় এবং বিতরণে সীমাহীন লুটপাট করা হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এর এই প্রি-পেইড মিটারের লুটপাট এবং দুর্নীতির খবর দেশবাসী ইতোপূর্বে জেনেছে।
সেই লুটপাট অব্যাহত রাখতে বর্তমানে নেসকো মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদের এই অপতৎপরতা ঘৃণাভরে প্রত্যাখান করি।
তিনি আরও বলেন, নভেম্বরের মধ্যে ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার সংযোগ স্থাপন বাতিল ঘোষণা না করলে ফুলবাড়ী বাসীকে নিয়ে আগামীতে কঠোর অন্দোলন গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ. সঞ্জিত প্রসাদ জিতু, হিমেল মÐল, সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ব্যবসায়ী সাখোওয়াত হোসেন, আরমান হোসেন রোমান, মমিনুল ইসলাম, মাহামুদ হাসান, বদরুজ্জামান বাদল, নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, শাহিন আলম প্রমুখ।
সেইসাথে ৮ দফা দাবী জানানো হয়। দাবীর মধ্যে রয়েছে; যেসব গ্রাহকদের অসম্মতিতে, জোরপূর্বক এবং অনুপস্থিতিতে প্রি-পেইড মিটারের সংযোগ দেয়া হয়েছে তা পরিবর্তন করে পোস্ট পেইড মিটার ফেরত এবং সংযোগ পুনরায় দেয়ার দাবি জানানো হয়। তারা আরও দাবি তোলেন, নতুন সংযোগে প্রি-পেইড মিটার নিতে গ্রাহকদের যেন আর বাধ্য করা না হয়। ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, পি.এফ চার্জসহ অন্যান্য অতিরিক্ত চার্জ বন্ধ এবং পোস্ট পেইড মিটার সচল থাকার পরেও প্রি-পেইড মিটার লাগিয়ে যেসব গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হয়েছে তা ফেরত দেয়া। হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি ও ত্রæটি পূর্ণ ঝুলন্ত পুরাতন তার সংস্কার করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিংবা সংযোগে ত্রæটি হলে তা সমাধানে নেসকোকে মই ও ভ্যান ভাড়া বাবদ অর্থ সরকারি রশিদ ছাড়া আদায় বন্ধ করার দাবি তোলেন। এনার্জি রেট/চার্জ ৩০০ ইউনিট পর্যন্ত সর্বনি¤œ এক রেটে অভিন্ন ধাপে বিদ্যুৎ বিল করার দাবি সংবাদ সম্মেলনে জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করাসহ ৮ দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
নভেম্বর ২০, ২০২৫
































