আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফুলবাড়ীর বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে তিনমাস ব্যাপী দর্জি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামে বেসরকারী সংস্থা বেসিক এর কার্যালয়ে তিনমাস ব্যাপী দর্জি প্রশিক্ষণ কর্মমালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিসিডিবির এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, ল্যাম্ব ফুলবাড়ী এনজিও’র ফিল্ড কো-অর্ডিনেটর গীতা কুজুর প্রমুখ।
বেসরকারী সংস্থা বেসিক’র নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার জানান, নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে ১০ জন প্রান্তিক দরিদ্র অসহায় নারীকে তিনমাসের দর্জি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে শেলাই মেশিন প্রদান করা হবে। উপজেলার আদালীপুর ইউনিয়নের রাঙ্গামাটি হঠাৎপাড়া গ্রামের ৫জন, বেতদীঘি ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ৫জন আদিবাসী নারীসহ সর্বমোট ১০জন নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ কর্মশালা
ডিসেম্বর ২, ২০২৫


































