চন্দ্রনাথ গুপ্ত :
ভারত থেকে আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। প্রকারভেদে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এতে কিছুটা হলেও স্বাস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। সোমবার (৬ মে) সকালে ফুলবাড়ী পৌরসভার সবজি বাজার ঘুরে জানা যায়, হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে বাজারে কমতে শুর করেছে দেশি পেঁয়াজের দাম। গত রবিবার (৫ মে) যে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছিলো ৭০ টাকা কেজি দরে, গতকাল সোমবার (৬ মে) তা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা হোটেল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এক মাস আগেও পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। তা বেড়ে ৭০ টাকা কেজি হয়েছিল। গত রবিবারও (৫ মে) ৭০ টাকায় পেঁয়াজ কিনেছিলেন। আজ সোমবার তা কিনেছেন ৬০ টাকা কেজি দরে।
ফুলবাড়ী পৌর বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী মিহির চন্দ্র, বিধান চন্দ্র, তুহিন হোসেন ও হামিদুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খরবে পেঁয়াজের মোকামে দাম কমতে শুরম্ন করেছে। এজন্য ৭০ টাকা কেজির পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারত থেকে পুরোদমে পেঁয়াজ আদমানী শুরম্ন হলে পেঁয়াজের দাম আরও কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, উপলো প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বাজার মনিটরিং করা হচ্ছে যাতে কেউ অযাচিতভাবে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে।
ফুলবাড়ীতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা
মে ৬, ২০২৪
































