আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে তেঁতুল গাছ থেকে পড়ে আজ রোববার (২৩ মার্চ) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তর শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত অন্তর শেখ, উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুরল ইসলাম নুরু।
ইউপি সদস্য নুরল ইসলাম নুরু বলেন, গত ১৭ মার্চ দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকায় মিরাম উদ্দিন পীর সাহেবের মাজার ও কবরস্থানের তেঁতুল গাছ থেকে তেঁতুল পারতে প্রায় ১০০ ফুট উচুঁতে উঠে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন অন্তর শেখ। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ রোববার (২৩ মার্চ) দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।
আমন্ত্রণ/এসিজি


































