চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা :
চৈত্রসংক্রান্তির দিনটিকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে চড়কপূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ পূজা ও মেলায় অংশগ্রহণ করতে দেখা গেছে নানা বয়সী নারী ও পুরুষদের। পিঠের চামড়ার সঙ্গে বড় বরশির কল দিয়ে ছিদ্র করে দড়িতে প্রায় ৩০ ফুট উচ্চতায় ঘূর্ণায়মান অবস্থায় দেখা যায় অরবিন্দু চন্দ্র (৩৫) নামের সাধককে।
সোমবার (১৪ এপ্রিল) সরেজমিনে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী কিসমত লালপুর শ্মশান কালী মন্দির চত্বরে গিয়ে দেখা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এই লোকজ উৎসব ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মন্দির ও মেলা চত্বরে ভক্তদের আনাগোনা দেখা যায়। পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজায় অংশ নেওয়া দুই ভক্ত বলেন, ‘এই পূজায় অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এ পূজার মাধ্যমে বিশ্বের সকল মানব জাতির জন্য মঙ্গল কামনা করা হয়।’
অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি শ্রী সুমুকার চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শ্রী পলাশ চন্দ্র রায় জানান, চৈত্রসংক্রান্তিতে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমতলালপুর সর্বজনীন শ্মশান কালী মাতা মন্দিরে দীর্ঘদিন ধরে বার্ষিক চড়কপূজার আয়োজন হয়ে আসছে। চড়ক পূজার জন্য সর্বসাকুল্যে বয় হয় প্রায় ৩০ হাজার টাকা। এর ভেতর প্রতিমা তৈরিতে মালির খরচ, পূজা-অর্চনার খরচসহ চড়ক পূজার জন্য চড়কে ঘোড়ার জন্য সাধককে নগর ৮ হাজারসহ চড়কের ভাড়া দিতে হয় ২ হাজার টাকা। আরো রয়েছে অন্যান্য আনুসাঙ্গীক খরচ।
এলাকার প্রবীন ব্যক্তিত্ব শ্রী মহেন্দ্র সরকার বলেন সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস মতে, চড়ক পূজার মাধ্যমে দেব-দেবীর আশীর্বাদ লাভ করা যায়।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে চড়কপূজা ও মেলা অনুষ্ঠিত
এপ্রিল ১৫, ২০২৫






























