গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ আজ বুহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত গোবিন্দগঞ্জের শহীদ জুয়েল রানার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে কবর জিয়ারত করেছেন।
গত ৫ আগষ্ট শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিলে সে। মিছিলটি গাজীপুরের শফিপুরে আনসার একাডেমীর সামনে এলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন জুয়েল রানা। জুয়েল রানা গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের মমতাজুর রহমান বেপারী ছেলে। সন্তান পিতা-মাতা ছাড়াও স্ত্রী ও দুইকন্যা সন্তান রয়েছে।
জেলা প্রশাসক শহীদ জুয়েল রানা পিতা-মাতার সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। সেই সাথে তিনি সরকারের পক্ষে গৃহিত সকল সহযোগিতার আশ্বাস দেন। পরে শহীদ জুয়েল রানা কবর জিয়ারত করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের শহীদ জুয়েল রানার পরিবারের সদস্যদের খোঁজ নিলেন গাইবান্ধা জেলা প্রশাসক
অক্টোবর ১০, ২০২৪
































