আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে আজ সোমবার (২ জুন) দুপুর দেড়টার দিকে পুলিন হেম্ব্রম (৬০) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠির (আদিবাসী) বৃদ্ধের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ পুলিন হেমরম, উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সুপল হেম্ব্রমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাল ১নং এলুয়ারী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মৃত ব্যক্তির খালাতো ভাই রমেশ হেম্ব্রম ঘুম থেকে উঠে বাড়ির পিছনে যাওয়ার সময় তার ভাই পুলিন হেমরম গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় নিজ বাড়ীর পাশে বারান্দার কাঠের পাড়ের সাথে ঝুলতে দেখতে পায়। এসময় সে চিৎকার করলে আশপাশে লোকজন ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ হস্তান্তরের বিষয়টি পরবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুন ২, ২০২৫


































