আমন্ত্রণ প্রতিবেদক :
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালিমা পতাকা অপসারণের প্রতিবাদে আজ বুধবার (২৪ জুন) দিনাজপুরের ফুলবাড়ীতে কালিমা পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী ও বিরামপুর এর ওলামায়ে কেরাম ও মুসলিশ তৌহিদী জনতার ব্যানারে বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ীর ছোট যমুনা নদীর সেতু সংলগ্ন এলাকায় আযোজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামা’র সহ-সভাপতি মুফতী মো. সিরাজুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন বিন আমজাদ, দপ্তর সম্পাদক মুফতী মো. আবরারুল হক আল মাদানী, ইসলামী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম, বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে কালিমা পতাকা হাতে বিরামপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করা হয়। এতে দুইশতাধিক মোটরসাইকেলে চারশতাধিক তৌহিদী জনতা কালিমা পাতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিরামপুরস্থ ঢাকা মোড়ে গিয়ে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মো. আসাদুজ্জামান, মুফতি মো. ইমামুল হক, মুফতি মো. শামিম বিন সাদাফি, মাওলানা জোবায়ের হোসাইন, এস এম মাগরিব বিন আফাজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আকরাম হোসাইন। মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে কালিমার পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রাসহ প্রতিবাদ সমাবেশ
জুন ২৪, ২০২৬
































