আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাঢ়ীতে বেসরকারী সংস্থা বেসিকের উদ্যোগে আজ বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ফুল গাছ রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
“আসুন ফুলবাড়ীতে ফুলগাছ লাগাই” এই স্লোগানকে ধারণ করে উপজেলা পরিষদ চত্বরের কুঞ্জবন বাগানে একটি ফুলগাছ রোপনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এসময় বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারবলেন, আমাদের এই কর্মসুচিতে সংস্থার পক্ষ থেকে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল এবং সড়কের পাশে পর্যায়ক্রমে চার হাজার বিভিন্ন ফুলের চারা রোপণ করা হবে। এছাড়াও এক হাজার ফলের গাছ রোপন করা হবে। গাছ আমাদের জীবনের একটি অংশ, তাই আসুন সকলে মিলে ফুলবাড়ীকে ফুলের মত সাজাই, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি। গাছ লাগাই পরিবেশ বাচাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সাহায্য করে এবং আমাদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়। বর্তমান সময়ে বৈশি^ক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে। এই কর্মসূচির মাধ্যমে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হবে এবং নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় আরও বেশি করে গাছ লাগাবেন। আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।
আমন্ত্রণ/এজি
ফুল গাছ লাগানোর মাধ্যমে ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জুন ২৪, ২০২৬
































