আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরণ মামলায় উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকলেছার রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার সুজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক মকলেছার রহমান সুজাপুর গ্রামের বাসীন্দা মৃত কায়ুম উদ্দিনের ছেলে তাকে ওদিন দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ধৃত মকলেছার রহমান বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরণ মামলার সন্দেহভাজন আসামী। গোপন সংবাদের ভিত্তিতে সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফ্রোনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখকরে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































