মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন, তারা দেশ প্রেমিক হতে পারেনা।”
আজ সোমবার (২৮ অক্টোবর) সন্ধা ৭টায় দিনাজপুরের বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাইস্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (স:) এর সুন্নত ও তরিকা নিয়ে চললে ইহকাল ও পরকালে সফল হওয়া যাবে। ধর্ম উপদেষ্টার নিকট বিরামপুর জেলা বাস্তায়ন ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাসহ ১০ দফা দাবি পেশ করা হলে তিনি বলেন, যৌক্তিক দাবি সমূহ সরকারের নিকট উপস্থাপন করা হবে।
মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম এবং স্থানীয় আলেমবৃন্ধ।
আমন্ত্রণ/এসিজি
সম্পদ লুণ্ঠনকারীরা দেশ প্রেমিক হতে পারেনা-ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন
অক্টোবর ২৮, ২০২৪
































