মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিক ওহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়ায় অবস্থান কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মঙ্গলবার ৬ জানুয়ারি বাংলাদেশ সময় ১০টায় সেখানে ইন্তেকাল করেছেন বলে তার পরিবার বুধবার নিশ্চিত করেছে।
মৃত. সাংবাদিক রিপনের ছোটভাই মইনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন বিগত ২০১৫ সাল থেকে বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি পদ্মা বীমা কোম্পানী ও দৈনিক ইনকিবাল পএিকার বিরামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রিপন বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত: বয়েন আলী মণ্ডলের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান বিরামপুর শহরের প্রফেসরপাড়া নিজ বাড়ীতে বসবাস করেন। মালয়েশিয়া থেকে রিপনের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে অবগত করা হয়েছে।
রিপনের মৃত্যুতে বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিকসহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত স্বজনদের সাথে সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক ওহেদুল ইসলাম রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, সহযোগী সম্পাদক রীতা রানী কানুসহ আমন্ত্রণ পরিবার।
আমন্ত্রণ/এজি
প্রবাসে বিরামপুরের সাংবাদিক রিপনের মৃত্যু
জানুয়ারি ৭, ২০২৬


































