পীরগঞ্জ সংবাদদাতা :
শহিদের রক্ত ও গনঅভ্যুস্থান বৃথা যেতে দিব না, গণতন্ত্র প্রতিষ্ঠা কর ভোটাধিকার ফিরিয়ে দাও” এ প্রতিপাদ্যে অসম্প্রদায়িক, বৈষম্যহীন ও শোষনমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম জোড়দার করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)। বুধবার (২১ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলা সিপিবি’র আয়োজনে শহরের মিছিল বের করা হয়। পরে পূর্ব চৌরাস্তায় সমাবেশ করেন তারা।
পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাত সমির শাহাজান আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহ সাধারণ সম্পাদক আহছানুল হক বাবু, পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুর্তজা আলম, সাবেক সভাপতি এনামুল হক, রানীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হরিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাহাবুদ্দিন, বালিয়াডাঙ্গী উপজেলা সিপিবির নেতা মসলিমউদ্দীন, ছাত্র ইউনিয়নের নেতা আবু সালেহ সিহাব প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
পীরগঞ্জে সিপিবি’র মিছিলসহ সমাবেশ হয়েছে
আগস্ট ২১, ২০২৪


































