আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিযার আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পাঁচবিবি উপজেলা নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে জেলা কমিটির সভাপতি মো. ইউসুফ আলী মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা মো. শামীম হোসেন মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা খানম চৌধুরী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
শেষে মো. সাদেক আলী মন্ডলকে সভাপতি, মো. মামূনুর রশিদ মামুনকে সম্পাদক ও সাখাওয়াত হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা কমিটি অপরদিকে মো. আবু তালিব মিতুলকে সভাপতি, হাসান শ্রাবণ সম্পাদক ও মো. ফয়সাল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবি উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নতুন কমিটির পরিচিতি সভা
অক্টোবর ২০, ২০২৫


































