আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজারে স্থাপিত সাথী হিমাগার লিমিটেড-৩ স্টোরে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে এলাকার প্রান্তিক চাষী ও ব্যবসায়ীদের বীজ ও খাবারের আলু সংরক্ষণের উদ্বোধন করেন সাথী হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলামের পক্ষে মো. আলমগীর কবির। বুধবার দুপুরে এলাকার শত শত আলু চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সাথী হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক মো. শামছুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাথী হিমাগারের আই.টি অফিসার আব্দুল কাদের এর সঞ্চায়লনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শাইলট্টি কারিগরি কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া হোসেন, প্রভাষক মো. সাইদুর রহমান, কুসুম্বা ইউপি সদস্য মো. মোজাম্মেল হক, হিমাগারের হিসাবরক্ষক মো. রেদোয়ান হোসেন ফিরোজ, প্রকল্প পরিদর্শক মো. ইমন আলী বেপারী, ফোরম্যান মো. সাজু আহম্মেদ, আলু ব্যবসায়ী মো. সুজাউল ইসলাম মন্ডল ও মো. লুৎফর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে হিমাগারে আলু সংরক্ষণ উদ্বোধন
ফেব্রুয়ারি ১৯, ২০২৫


































