আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধ ভাবে ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসী দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকালে বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে এসময় বাজারের বিভিন্ন দোকান ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স নিউ খোদেজা ফার্মেসীতে অবৈধ ভাবে ওষুধ রাখার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ ধারায় দুই ‘হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত ড্রাগস সুপার মো. তোফায়েল আহমেদ, পাঁচবিবি থানার এসআই মো. নুর ইসলাম ও ড্রাগ অফিসের সহকারী মো. শহিদুল ইসলাম।
আমন্ত্রণ/এসিজি


































