আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া নাসরিনের সভাপতিত্বে সভা হয়। তামাক-নিকোটিনমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ইউএনও মহদোয়। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ সমাজকে তামাকের ভয়াবহতা ও সুফল-কুফল বিষয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্যও দেন তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আ. হান্নান চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. গোলাম রব্বানী ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র্যালি ও আলোচনা সভা
জুন ১৫, ২০২৬






























