আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ইউনিয়ন ও পৌরসভার ৭’নং ওয়ার্ডের শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর হয় ।
আজ বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা যুবদলের নেতা ও আগামীতে উপজেলা যুবদলের সম্পাদক পদপ্রার্থী যুবদল নেতা মো. লিটন মন্ডল নিজস্ব অর্থায়নে ঈদ উপহারগুলো বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধের প্যাকেট দুধ ইত্যাদি। বাড়ি বাড়ি গিয়ে যুবনেতা গরীব অসহায়দের হাতে এসব তুলে দেন। এসময় স্থানীয় যুবদল কর্মী মো. রায়হান হোসেন, সবুজ মিয়া, লিটন হোসেন, তুহিন, শামীম, দুলাল হোসেন, মো. সিদ্দিক ও মো. মামুন হোসেন।
যুবদল নেতা লিটন বলেন, ঈদ মানে আনন্দ, ধনী গরীব সবাই মিলে যেন আনন্দ করতে পারে।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে গরীবের দরজায় ঈদ সামগ্রী নিয়ে হাজির যুবদল নেতা লিটন
মার্চ ১৮, ২০২৬


































