দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক :
কেন্দ্রীয় বিএনপি’র নিদের্শনায় বন্যার্তদের মাঝে কর্মসূচির অর্থ প্রদানের মধ্যমে স্বল্প কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার (১ সেপ্টেম্বর)বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন, বিএনপি নেতা-শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন ডেভিড, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এ এম সাহেদ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফুলবাড়ীতে বিএনপি’র ঐক্য নষ্ট করতে একদল কুচক্রি মহল ষড়যন্ত্র শুরু করেছে।তারা নামধারী বিএনপি। কিন্ত মূলত: তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। গত ১০ বছরে কোন আন্দোলন-সংগ্রামে তাদেরকে দেখা না গেলেও এখন মাঝে-মাঝে কিছু জায়গায় তাদেরকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বিএনপি’র ঘোষণা অনুযায়ী যারা দলের ক্রান্তি লগ্নে আন্দোলন-সংগ্রাম করে দলকে সুসংগঠিত করে রেখেছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত আমাদের ঐক্য ভাঙতে পারবে না। অব্শ্যই আগামীতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারিদের দাঁতভাঙ্গা জবাব দেবে।
আমন্ত্রণ/এসিজি
মানবিকতার দৃষ্টান্ত : বন্যার্তদের মাঝে কর্মসূচির অর্থ প্রদানের মাধ্যমে ফুলবাড়ীতে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সেপ্টেম্বর ২, ২০২৪
































