কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ১০টি ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণে করেন ৮নং শংরপুর ইউনিয়ন পরিষদ বনাম ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। এছাড়া ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ বনাম ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদ, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ বনাম ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ ও ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ বনাম ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ।
রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারী মো. ওবায়দুর রহমান, সুজিত, মো. বেলাল হোসেন, মো. ফয়জার, মো. রিয়াজুল ইসলাম ও মো. ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় মো. আবু তাহের আবু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গুলজার হোসেন।
ধারা ভাষ্যকার হিসেবে খেলা উপস্থাপনা করেন এস.এম রফিক ও এম.বি বিপুল রায়। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) হতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উক্ত উপজেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় এই মাঠে চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।
টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে মেধা ও মনের বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি নিজেকে শারীরিকভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
আমন্ত্রণ/এসিজি


































