মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবীব বদলাই-স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে এ উৎস অনুষ্ঠিত হয়। এভারেস্ট ফার্মাসিটিউক্যালস্ লিঃ এর সহযোগিতায় বিপিয়ান গ্রুপ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বাস্তবায়নে জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
উক্ত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৮টি ও কলেজ পর্যায়ে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন পঞ্চগড় ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া।
কলেজ পর্যায়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ও বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটির সদস্যবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল ইউসুফ ২৯ বীর, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম পঞ্চগড়, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, পঞ্চগড় জেলা ও দায়রা জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. আদম সুফি প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































