মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পঞ্চগড়-১ আসনের ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার মো. নওশাদ জমির এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১ নং ওয়ার্ড ধাক্কামারা ইউনিয়ন শাখা এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওরঙ্গজেব।
উক্ত সমাবেশে ধাক্কামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনজুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ নুরুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য দেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আজহারুল ইসলাম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মওদুদ আহমেদ,জেলা যুবদলের দেলোয়ার হোসেন ( লিপি), সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বশিরুল ইসলাম।
এছাড়া জেলা যুবদলের রেজওয়ানুল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছার রহমানসহ অন্যরা বক্তব্য দেন।
সমাবেশটি সঞ্চালনা করেন ধাক্কামারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সৈয়দ আলী।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে যুব সমাবেশ অনুষ্ঠিত
অক্টোবর ১৪, ২০২৫






























