মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
জুলাই-আগস্ট বিপ্লবের পর পঞ্চগড় প্রেসক্লাব সুগঠন, সংস্কার ও জেলা ভিত্তিক গণমাধ্যমকর্মীদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লোকায়নের জেলা প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন,বিজয় টিভির পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, চ্যানেল এস এর পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রউফ, সিনিয়র সাংবাদিক এস এ মাহমুদ সেলিম, আনোয়ার হোসেন রায়হান, পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক সরকার হায়দার প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































