আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
ঐতিহাসিক ১৭০ তম সিদু-কানু সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরলের রাজারামপুর ইউনিয়নের পশ্চিম রাজারামপুর রাজা চনকালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) বিকেলে রাজামপুর সালতলা আদিবাসী মাঞ্জিহী পরিষদের আয়োজনে ও সালতলা যুব সংঘের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী গরীব দুঃখী মেহনতি মানুষের দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনম বজলুর রশিদ (কালু)।
অনুষ্ঠানে অন্যান্যতের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং আজিমপুর ইউনিয়ন বিএনপি নেতা এমএ রাসেল, মিজানুর রহমান, ১২ নং রাজারামপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, RIB এর সমন্বয়কারী অফিসার মতিউর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর গ্রাম সহায়ক আফরোজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালতলা আদিবাসী পরিষদ নেতা ধুলু টুডু ও মাঞ্জিহী হারাম।
আমন্ত্রণ/এসিজি


































