মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে আজ সোমবার (৩০ জুন) বিকালে সদর উপজেলার হাড়িভাসা বাজারে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাবেত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, আরডিসি মিজানুর রহমান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমি সেবায় প্রদান করা হবে।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
জুন ৩০, ২০২৫


































