আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর সদর উপজেলা ৪নং শেখপুরা ইউনিয়নের কিষাণন বাজার দক্ষিণ নগর- শিবপুর সৎসঙ্গ কেন্দ্রের আয়োজনে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬তম জন্মবার্ষিকীর মহোৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দা’র পূজা ও ভোগ নিবেদন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, “আদর্শ সমাজ গঠনে যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক সৎসঙ্গী যুব সম্মেলন, “আদর্শ পরিবার গঠনে মায়েদের ভূমিকা” শীর্ষক মাতৃ সম্মেলন এবং বিকেলে “আদর্শ মানবজীবন রূপায়নে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বানী” শীর্ষক ধর্মসভা অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ বাংলাদেশ এর সভাপতি সহ প্রতিঋত্বিক কুঞ্জ বিহারী আদিত্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রহমান। প্রধান বক্তরা হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী ঠাকুর বাড়ী দেওঘর ভারত হতে আগত সহ প্রতিঋত্বিক শ্রী প্রদ্যুত্ত কুমার দেব রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পাথরতলা হতে আগত সহ প্রতিঋত্বিক অজিতোষ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ নগর- শিবপুর সৎসঙ্গ কেন্দ্রের যাজন ডাঃ শৈলেন চন্দ্র রায়। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন সহ প্রতিঋত্বিক ক্ষীতিশ চন্দ্র শীল ও স্বন্ত্যয়নী দৌলত রায় এবং ইউপি সদস্য আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে “প্রনাম লহ সংগীতে” শীর্ষক সংগীতাঞ্জলি’র পরিচালনা করেন ডালমোহন রায় ও সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়।
প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রহমান বলেন মানবিক কল্যাণে ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঠাকুরের আদর্শকে ধারণ করতে হবে। প্রধান বক্তা শ্রী প্রদ্যুত্ত কুমার দেব রায়। আমাদের কর্মময় জীবনকে ধর্মময় করে গড়ে তুলতে হবে। সর্বক্ষেত্রে ঠাকুরের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া সাধনা লাভ করা সম্ভব নয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিপন দেব শর্মা। প্রধান অতিথি সৎসঙ্গ কেন্দ্রের নব নির্মাণাধীন বহুতল শ্রী মন্দিরের চলমান নির্মাণ কার্য পরিদর্শন করেন।
মানবিক কল্যাণে ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঠাকুরের আদর্শকে ধারণ করতে হবে, সদর ইউএনও
ফেব্রুয়ারি ২৯, ২০২৪
































