গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
নিজ আসনে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধায় অনুষ্ঠিত দলীয় কর্মসূচি শেষে গোবিন্দগঞ্জে তাঁর নিজ আসনে এলে শুরু হয় মুষল ধারায় বৃষ্টি।
এর মাঝেই এলাকার মানুষ তাকে ভালবাসা ও শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। অবশ্য মন্ত্রীও কাউকে নিরাস করেননি। এই বৃষ্টির মাঝেই তিনি বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ সময় তিনি আগত জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এবং পরবর্তীতে সাবেক প্রধান মন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কঠোর তত্ত¡াবধান ও ত্যাগের বিনিময়ে পরিচালিত বাংলাদেশের সর্ব বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে আগামীতে আরও সুসংগঠিত ও সুন্দর করে গড়ে তোলার জন্য দলের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে দল গোছানোর কাজে আত্মনিয়োগ করতে হবে।
থানা বিএনপি’র আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদ, থানা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু সহ অন্যরা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর উপস্থাপনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম আলতাব হোসেন পাতা, যুগ্ম আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক ও রুহুল আমিন লেবু, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু, বিএনপি নেতা তরিকুল ইসলাম চঞ্চল, মোকাদ্দেম হোসেন সজল, যুবদল নেতা জাকিরুল ইসলাম, শাহজাহান আলী, হাবিবুর রহমান আকন্দ, কাজী এহসানুল কবির রিপন, মঈন উদ্দিন লিপন, গোলাপ, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শাহ আলম, কাজল চাকী ও সৈয়দ হাসানুল ইসলাম রিপন, কৃষক দল নেতা আব্দুল হালিম সরকার, ছাত্রদল নেতা সৈয়দ আল আমিন রনি, মনির হোসেন সরকার ও নূর আলম প্রধান প্রমূখ। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ- সহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের এমপি শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এটি ছিল তার নিজ আসনে প্রথম সফর।
আমন্ত্রণ/এজি
নিজ আসনে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন
সেপ্টেম্বর ২, ২০২৬
































