খানসামা সংবাদদাতা :
দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফকে নাশকতা প্রস্তুতির মামলায় শনিবার (২৭ জুলাই) রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ছাত্রদল নেতা আব্দুর রউফ উপজেলার ৩ নং আঙারপাড়া ইউনিয়নের আরোকডিহি গ্রামের মো. আজিজুল হকের ছেলে।পুলিশ আব্দুর রউফকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খানাসামা থানার ওসি মোজাহারুল ইসলাম নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে পুলিশ বাদী হয়ে নাশকতার প্রস্তুতি বিষয়ে খানসামা থানায় দায়ের করা দুটি মামলার এজাহার নামীয় আসামি ছাত্রদল নেতা আব্দুর রউফ। এই দুটি মামলায় তিনি অনেক দিন ধরে পলাতক ছিলেন।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘ইতিপূর্বেই আব্দুর রউফের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।’
আমন্ত্রণ/এজি
নাশকতা প্রস্তুতির মামলায় খানসামা উপজেলা ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার
জুলাই ২৯, ২০২৪
































