মো. সুলতান মাহমুদ, নবাবগঞ্জ :
দিনাজপুরের নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন শারদীয় শুভেচ্ছাসহ মতবিনিময় করেছেন।
উপজেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত শুভেচ্ছা বিনিময়সহ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়সহ মতবিনিময় করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেডএম জাহিদ হোসেন।
এছাড়া বিএনপির রংপুর বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক আ. খালেক, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির আহŸায়ক উত্তর কুমার সাহা, জেলা কমিটির সদস্য গজেন চন্দ্র বর্মন স্বপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহাসহ আরও অনেকেই বক্তব্য দেন।
উপজেলার ৫৮টি দুর্গাপূজা মন্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেডএম জাহিদ হোসেন।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের শারদীয় শুভেচ্ছাসহ মতবিনিময়
অক্টোবর ৫, ২০২৪
































