বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন কোনো কর আরোপ ছাড়াই ২৭ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।আজ বুধবার (২ জুলাই)) দুপুর ১২টায় নন্দীগ্রাম পৌরসভা সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু এ বাজেট ঘোষণা করেন।নন্দীগ্রাম পৌরসভার বাজেটে এবারও নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ২১ লাখ ৬০ হাজার ৭০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ২৭ লাখ ৬১ হাজার ৫৭০ টাকা।এ ছাড়া উন্নয়ন বাজেট ও প্রকল্প বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ২৩ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা।
পরে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ও হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
নন্দীগ্রাম পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
জুলাই ২, ২০২৫


































