আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নপূরণ-এর উদ্যোগে ১৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বপ্নপূরণ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
সংগঠনের সহ-সভাপতি বরকত উল্লাহ আপাল-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, প্রভাষক আব্দুর রাজ্জাক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি সদস্য আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শিল্পপতি মোবারক হোসেন, সমাজসেবক তোফায়েল আহমেদ, ওসমান গনি ও মোজাফফর আলী।
এছাড়া, স্বপ্নপূরণ সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ মজনু সেখ, এবং সংগঠনের সদস্য সুমন ও রনজু ঈদ উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন।সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে স্বপ্নপূরণ-এর এই মহতী উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।
আমন্ত্রণ/এসিজি


































