আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় এবং বেসরকারি সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ২৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে বিনামূল্যে ইলেকট্রিক উপকরণ বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার ১টায় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের গোসাইবাড়ি শাখার আয়োজনে এবং মেনোনাইট সেন্টাল কমিটি বাংলাদেশ-এর সহযোগিতায় এ উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইয়াকুব আলী, প্রকল্প কর্মকর্তা আবুল বাশার, মাঠ সংগঠক আব্দুর রাজ্জাক, শামীমা আক্তার, চন্দনা বালা, বাফায়েল মার্জী এবং প্রশিক্ষণার্থী মনির হোসেন ও মরিয়ম খাতুন।
উল্লেখ্য, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে গত দুই মাসব্যাপী এই ২৩ জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ইলেকট্রিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে ১৪ প্রকার ইলেকট্রিক উপকরণ বিনামূল্যে তুলে দেওয়া হয়, যা তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে মৈত্রী পক্ষের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক উপকরণ বিতরণ
মার্চ ২৯, ২০২৫


































