আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, সহকারী মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন ও বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম।
উল্লেখ্য, উপজেলার পাঁচটি জলাশয়ে—উপজেলা পরিষদ পুকুর, ইছামতি মরা নদীর কোল, শিতলা বিল গুচ্ছগ্রাম পুকুর, মথুরাপুর শ্যামগাতী সরকারি খাস পুকুর এবং নাটাবাড়ি সরকারি খাস পুকুরে প্রায় ৪ শত কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































