আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় সুজন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন আহমেদ সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি মোবাইল অপারেটর বাংলালিংকের সিম বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুজন আহমেদ মোটরসাইকেল নিয়ে ধুনটের উদ্দেশ্যে রওনা দেন। পথে জোড়শিমুল জামতলা সেতুর উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এসময় ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
আগস্ট ২৭, ২০২৫
































