আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের ও তার পরিষদবর্গ।
বুধবার (১ অক্টোবর) মথুরাপুর ইউনিয়নের পীরহাটি সাহা পাড়া মন্দির, মথুরাপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির ও জোলাগাঁতী সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন তারা। এসময় পূজার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের এসময় জনগুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে পীরহাটি সাহা পাড়া মন্দির, মথুরাপুর সার্বজনীন দুর্গা মন্দির ও জোলাগাঁতী মন্দিরসংলগ্ন রাস্তাগুলো দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, আয়নুল হক, আশরাফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাসিনা খাতুন, নাসরিন বেগম, উদ্যোক্তা রাকিবুল হাসন, শ্রী পিন্টু সাহা, শ্রী অলিপ কুমার, শ্রী সাধু সাহা, শ্রী নয়ন সাহা, শ্রী লিটন সাহা, প্রেম কুমার প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান, রাস্তা সংস্কারের আশ্বাস প্যানেল চেয়ারম্যানের
অক্টোবর ২, ২০২৫


































