আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা মামলার অজ্ঞাত আসামি চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা(৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে চিকাশী ইউনিয়নে চিকাশী গ্রামের মৃত্যু আকবর আলী মণ্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনী গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় সাবেক এমপি হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ীর বহরে হামলা চালিয়ে ২টি জীপ গাড়ী, ২টি মাইক্রোবাস ভাংচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ৮ অক্টোবর ২০২৪সালে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে আলেপ বাদশা মণ্ডল গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই বাদী রফিকুল ইসলাম শাহীন, আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান ও তার পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ ইকবাল সনি সহ মোট ৪৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। তবে ওই মামলায় আওয়ামী লীগ নেতা আলেপ বাদশার নাম এজাহারভুক্ত না থাকলেও অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দৈনিক আমন্ত্রণকে বলেন আওয়ামী লীগ নেতাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল জেলা কারাগারে পাঠানো হবে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে নাশকতা ও গাড়ি ভাংচুর মামলায় ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
ডিসেম্বর ১৫, ২০২৪


































