আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
রাজস্ব খাতের অর্থায়ানে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরে বাস্তাবায়নে বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন মাঠে ফসলের নুমনা প্রদর্শনী ব্রিধান-১০৪ কর্তনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১১ মে) দুপুর ১টায় ধুনট উপজেলা কৃষি অফিসের আয়োজনে চালাপাড়া ব্লকের কৃষক লাল মিয়ার জমিতে এ ধান কর্তনের উদ্বোধন করা হয়।
ধান কর্তনের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এখলাছ হোসেন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, উপ-সহারি কৃষি কর্মকর্তা ফজলার রহমান, জুয়েল হোসেন, শাহীন রেজা, আইয়ুব আনছারী, হৃদয় শেখ, ধুনট উপজেলা পরিসংখ্যান সহকারি সুমন কুমার সাহা, পরিসংখ্যান তদন্তকারী জিয়াউর রহমান, কৃষক লাল মিয়া ও শাহীন মাহমুদ।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে নমুনা প্রদর্শনী ব্রি-ধান ১০৪ কর্তনের উদ্বোধন
মে ১১, ২০২৫


































