আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় নতুন বছরের উপহার হিসেবে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পোশাক তৈরির কাপড় ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ধুনট উপজেলার মথুরাপুর বাজার এলাকায় অবস্থিত প্রয়াত মাওলানা খোরশেদুল আলম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত অর্থায়নে সফল উদ্যোক্তা মোজাফ্ফর হোসেন ও ব্যবসায়ী আলহাজ্ব আমজাদ হোসেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে নতুন কাপড় ও শীতবস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম রুহুল আমিন, সভাপতি আফসার আলী, সহসভাপতি কামরুজ্জামান আখের এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম মিস্টারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বছরের প্রথম দিন নতুন কাপড় ও শীতবস্ত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
ধুনটে নতুন বছরের উপহারে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ
জানুয়ারি ১, ২০২৬


































