আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন (ধুনট-শেরপুর) থেকে দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ধুনট উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল করিমের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের পূর্ব অঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, এসসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব খোকন মাহমুদ, ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম বাচ্চু, নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, সহ-সেক্রেটারি ফিরোজ আহম্মেদ ও আব্দুল ওহাব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহিল বাকী, উপজেলা কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, এসসিপি নেতা নাঈমুল ইসলাম ও রাশেদ সাদাত।
বক্তারা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
ধুনটে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৯, ২০২৬


































