গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে হাফিজার রহমান (৫৮) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, আজ শনিবার বিকেলে উপজেলার কামদিয়া বাজার থেকে পুলিশ হাফিজার রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের উস্কানিম‚লক অপ-প্রচারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজার কামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের হাইতড় গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তার হাফিজারকে আজ শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
নভেম্বর ১৫, ২০২৫


































