আমন্ত্রণ ডেস্ক :
আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন । বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মাসুদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, পিআইবির পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন। মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর আবুল কালামকে পিআইবির সেমিনার কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।
আমন্ত্রণ/এসিজি
আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন পিআইবির ডিজি
আগস্ট ২২, ২০২৪
































