আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) মহিশুরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও ইফতারের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিঠুর সঞ্চালনায় আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশাহ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা নুরুন্নবী আকন্দ, টিএম আবুল কালাম আজাদ, হাদিউজ্জামান হাদি, ফজলুল হক বাবু, জাহাঙ্গীর আলম, রেজাউর করিম দুলাল, সাজ্জাদ হোসেন, ওসমান গণি, বেলাল হোসেন, বদিউজ্জামান তালুকদার মিন্টন, হারুন অর রশিদ হারুন, রেজা আহম্মেদ, যুবদল নেতা আব্দুল হালিম, মোহাম্মাদ আলী জন, রফিকুল ইসলাম, বিপুল হাসান, আব্দুল হান্নান, সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ, আল মাহমুদ টুলু, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, জয়নাল আবেদীন, শামীম আহম্মেদ, মৎস্যবীজ দল নেতা আব্দুর সবুর রনজু, ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাউর রহমান রাকিব, বিপ্লব আহম্মেদ ও আল আমিন।
অনুষ্ঠানে বক্তারা ইফতারের গুরুত্ব, রমজানের শিক্ষা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সফলতার জন্য প্রার্থনা করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































