আমন্ত্রণ প্রতিবেদক
দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকার সমতা ফিলিং ষ্টেশন থেকে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার শেখপুরা ইউনিয়নের কালীমন্দির এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ট্রাক্টরটি পাম্পে রেখে বাসায় চলে যান। বিকেলে পাম্পে এসে নির্দিষ্ট স্থানে ট্রাক্টরটি দেখতে না পেয়ে পাম্পে থাকা কর্মকর্তাদের জানান। পরে তারা সিসিটিভি ফুটেজ পর্যালচনা করে দেখতে পান সাড়ে ৩টার দিকে মধ্য বয়সী দাড়িওয়ালা এক যুবক গাড়ি চুরি করে নিয়ে চলে যায়।এ ঘটনায় রাতে ট্রাক্টর চালক সাইফুল ইসলাম কতোয়ালী থানায় ট্রাক্টর চুরির অভিযোগ দায়ের করেন।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ এস এম মনিরুজ্জামান মন্ডল জানান, অভিযোগের সুত্র ধরে গাড়ি উদ্ধারে জন্য কাজ শুরু করে পুলিশ। এ সময় কালীমন্দির এলাকার একটি বাগান থেকে ট্রাক্টরটি উদ্ধার করে ট্রাক্টরের মালিকের নিকট হস্তান্তর করা হয়।
দিবালোকে পাম্প থেকে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার করলো পুলিশ
মার্চ ১, ২০২৪


































