আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে চৌরঙ্গী বাজারে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
আমন্ত্রণ/এজি
বিরল আজিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জানুয়ারি ৬, ২০২৬
































