জিন্নাত হোসেন, দিনাজপুর :
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী করেছে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ।
আজ শনিবার (২ নভেম্বর-২০২৪) র্যালী শেষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা ও র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. এর সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সমিতির নির্বাহী সদস্য মো. ফরিদ হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. এর জাতীয় সমবায় দিবস পালন
নভেম্বর ২, ২০২৪


































